ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ব্যাংক এলপিজি আমদানিতে নীতি সুবিধা দিলো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 248

ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক দেশে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সরবরাহ স্থিতিশীল রাখা ও আমদানি সহজ করতে নতুন নীতি সহায়তা দিয়েছে। রোববার (১১ জানুয়ারি) ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, এলপিজি সাধারণত বাল্ক আকারে আমদানি করা হয় এবং পরে সিলিন্ডারে বোতলজাত করে গার্হস্থ্য ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। এই প্রক্রিয়ায় স্থানীয় আমদানিকারকদের পর্যাপ্ত সময় প্রয়োজন হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরে সচল আমদানি-রফতানি কার্যক্রম, স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, এলপিজি আমদানিকে শিল্প কাঁচামাল হিসেবে বিবেচনা করা হবে। এর ফলে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ব্যবহারের শর্তে এলপিজি আমদানি করা যাবে।

এছাড়া, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত প্রযোজ্য বিধি অনুযায়ী বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতার ক্রেডিট সুবিধা গ্রহণের ব্যবস্থা করতে। পাশাপাশি দেশের তফসিলি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও নেওয়া যাবে।

এর আগে ২৯ ডিসেম্বর শিল্প কাঁচামাল আমদানি করতে ২৭০ দিনের ইউজান্স পিরিয়ডের সুবিধা দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজি আমদানিকাররাও একই সুবিধা ভোগ করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দেশের সব অনুমোদিত ডিলারের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংক এলপিজি আমদানিতে নীতি সুবিধা দিলো

আপডেট সময় ০৫:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬