০১:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী আমির হামজা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 118

ছবি; সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেয়া হয় কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে। প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনি প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পেটের পীড়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তিনি সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।

কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ফুড পয়জনিং হয়। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী আমির হামজা

আপডেট সময় ০৫:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬