ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কলম্বে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 195

ছবি সংগৃহীত

কলম্বো টেস্টেও টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গল টেস্টের মতো এবারও একই সিদ্ধান্ত নিলেন তিনি।

এ টেস্টে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। প্রথম টেস্টে খেলা জাকের আলি বাদ পড়েছেন, তার জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে ইনজুরির কারণে বাইরে চলে গেছেন পেসার হাসান মাহমুদ, তার জায়গা নিয়েছেন এবাদত হোসেন।

আরও পড়ুন  বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, আইসিসির সিদ্ধান্ত চূড়ান্ত

একাদশে অন্তর্ভুক্ত হয়েই ইতিহাস গড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। বাংলাদেশের টেস্ট ইতিহাসে দশম ক্রিকেটার হিসেবে ৫০টি টেস্ট খেলার মাইলফলকে পৌঁছেছেন তিনি। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লায় টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।

অন্যদিকে শ্রীলঙ্কার টেস্ট দলে অভিষেক হচ্ছে নতুন মুখ অলরাউন্ডার সোনাল দিনুশার। টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটার কুশল মেন্ডিস। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি।

শ্রীলঙ্কার একাদশ:
পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সোনাল দিনুশা, থারিন্দু রথনায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো এবং অসিথা ফার্নান্দো।

বাংলাদেশের একাদশ:
সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও এবাদত হোসেন।

সিরিজের প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ। টস ভাগ্যে এখনও হাসি থাকলেও, এখন অপেক্ষা ব্যাটিং ও বোলিংয়ের পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানোর।

নিউজটি শেয়ার করুন

কলম্বে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

কলম্বো টেস্টেও টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গল টেস্টের মতো এবারও একই সিদ্ধান্ত নিলেন তিনি।

এ টেস্টে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। প্রথম টেস্টে খেলা জাকের আলি বাদ পড়েছেন, তার জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে ইনজুরির কারণে বাইরে চলে গেছেন পেসার হাসান মাহমুদ, তার জায়গা নিয়েছেন এবাদত হোসেন।

আরও পড়ুন  বাংলাদেশ ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে বিসিবি: আমিনুল ইসলাম