ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার, আহত ছেলে ঈদের দিন বন্ধ থাকবে রাজধানীর মেট্রোরেল চলাচল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম ২৮ দিনে লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করতে কাজ করছে সরকার:হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু দেশের বাজারে স্বর্ণের দাম কমলো: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ব্রাজিলের দল ঘোষণা এবারও জায়গা হলো না নেইমারের এবার পিএসএলে ডাক পেলেন শরিফুল ইসলাম উত্তেজনার ইঙ্গিত,ভারতের কাছে ৩ ট্যাংকার ফেরত চাইল ইরান ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার, আহত ছেলে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

নাটোরের কান্দিভিটায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আবুল কালাম নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে তার ছেলে কাউসার মাহমুদ ।

সোমবার (১৬ মার্চ) রাতে শহরের কান্দিভিটা কদমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কান্দিভিটা কদমতলা মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে সপ্তাহখানেক আগে প্রতিবেশী আল হাফিজ, হামজা ও ইমনসহ কয়েকজন যুবকের সাথে কাউসার মাহমুদের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে গত রাত ১২টার দিকে প্রতিপক্ষের যুবকরা একজোট হয়ে কাউছারকে মারধর করতে থাকে। এ সময় কাউসারের পিতা আবুল কালাম এগিয়ে এলে প্রতিপক্ষের যুবকরা বাবা ও ছেলেকে ধারালো শাবল ও চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা আবুল কালামের মৃত্যু হয়। ছেলে কাউছার মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন  মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে

এ বিষয়ে সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার, আহত ছেলে

আপডেট সময় ০৮:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নাটোরের কান্দিভিটায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আবুল কালাম নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে তার ছেলে কাউসার মাহমুদ ।

সোমবার (১৬ মার্চ) রাতে শহরের কান্দিভিটা কদমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কান্দিভিটা কদমতলা মসজিদের পাশে মোটরসাইকেল রাখা নিয়ে সপ্তাহখানেক আগে প্রতিবেশী আল হাফিজ, হামজা ও ইমনসহ কয়েকজন যুবকের সাথে কাউসার মাহমুদের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে গত রাত ১২টার দিকে প্রতিপক্ষের যুবকরা একজোট হয়ে কাউছারকে মারধর করতে থাকে। এ সময় কাউসারের পিতা আবুল কালাম এগিয়ে এলে প্রতিপক্ষের যুবকরা বাবা ও ছেলেকে ধারালো শাবল ও চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা আবুল কালামের মৃত্যু হয়। ছেলে কাউছার মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন  গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে ৬ শিশুসহ আহত অন্তত ২০