ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বৈদ্যুতিক গাড়ির দৌড়ে ও বিক্রির আয়ে ইলন মাস্কের টেসলাকে ছাড়িয়ে গেল চীনা বিওয়াইডি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 324

ছবি সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে একক আধিপত্য আর ধরে রাখতে পারল না টেসলা। ইলন মাস্কের এই বহুজাতিক প্রতিষ্ঠানকে বার্ষিক আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি (BYD)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, ২০২৪ সালে গাড়ি বিক্রি থেকে বিওয়াইডির আয় হয়েছে ১০৭ বিলিয়ন ডলার, যা টেসলার চেয়ে প্রায় ১০ বিলিয়ন ডলার বেশি।

দাম কমিয়ে গাড়ি বাজারজাত করার কৌশল এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে বিওয়াইডি ক্রমেই গ্রাহকপ্রিয় হয়ে উঠছে। বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি হাইব্রিড মডেলের ব্যাপক বিক্রি তাদের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত বছর প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বিক্রি করেছে ৪৩ লাখ গাড়ি। এরমধ্যে শুধু বৈদ্যুতিক গাড়িই ছিল ১৭ লাখ ৬০ হাজারটি। যদিও টেসলার বিক্রির পরিমাণ ছিল ১৭ লাখ ৯০ হাজার, তবে হাইব্রিড গাড়ি বিক্রির রেকর্ড আয়ের কারণে সামগ্রিক আয়ে টেসলাকে ছাড়িয়ে গেছে চীনা প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন  টেসলার আয় কমেছে, সরকারি দায়িত্বে কমিয়ে ফেলার বার্তা ইলন মাস্কের

প্রযুক্তির দিক থেকেও চমক দেখাচ্ছে বিওয়াইডি। মাত্র ৫ মিনিটে ফুল চার্জ হয় এমন নতুন ব্যাটারি চার্জিং প্রযুক্তির ঘোষণা দিয়েছে তারা। যেখানে টেসলার গাড়ি চার্জ হতে সময় নেয় প্রায় ১৫ মিনিট। এছাড়া, ‘গডস আই’ নামে উন্নত ড্রাইভার অ্যাসিসটেন্স প্রযুক্তি সব মডেলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে বিওয়াইডি, যা চালকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে বড় পদক্ষেপ।

সম্প্রতি বিওয়াইডি তাদের নতুন মডেল ‘কিউ ইন এল’ বাজারে এনেছে, যা টেসলার জনপ্রিয় মডেল থ্রি’র প্রতিদ্বন্দ্বী হলেও দামে অনেক সাশ্রয়ী। চীনে গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান, যেখানে টেসলার মডেল থ্রি’র দাম ২ লাখ ৩৫ হাজার ৫০০ ইউয়ান।

বিশ্লেষকদের মতে, গুণগত মান ঠিক রেখে তুলনামূলক কম দামে গাড়ি সরবরাহ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ধারাবাহিকতা বিওয়াইডিকে বৈশ্বিক বাজারে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। টেসলার আধিপত্যে যে ফাটল ধরেছে, তা দিন দিন বড় হয়ে উঠছে  আর সেই ফাটল তৈরি করছে চীনের তৈরি গাড়িগুলোর নিরব বিপ্লব।

নিউজটি শেয়ার করুন

বৈদ্যুতিক গাড়ির দৌড়ে ও বিক্রির আয়ে ইলন মাস্কের টেসলাকে ছাড়িয়ে গেল চীনা বিওয়াইডি

আপডেট সময় ০১:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে একক আধিপত্য আর ধরে রাখতে পারল না টেসলা। ইলন মাস্কের এই বহুজাতিক প্রতিষ্ঠানকে বার্ষিক আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি (BYD)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, ২০২৪ সালে গাড়ি বিক্রি থেকে বিওয়াইডির আয় হয়েছে ১০৭ বিলিয়ন ডলার, যা টেসলার চেয়ে প্রায় ১০ বিলিয়ন ডলার বেশি।

দাম কমিয়ে গাড়ি বাজারজাত করার কৌশল এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে বিওয়াইডি ক্রমেই গ্রাহকপ্রিয় হয়ে উঠছে। বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি হাইব্রিড মডেলের ব্যাপক বিক্রি তাদের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত বছর প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বিক্রি করেছে ৪৩ লাখ গাড়ি। এরমধ্যে শুধু বৈদ্যুতিক গাড়িই ছিল ১৭ লাখ ৬০ হাজারটি। যদিও টেসলার বিক্রির পরিমাণ ছিল ১৭ লাখ ৯০ হাজার, তবে হাইব্রিড গাড়ি বিক্রির রেকর্ড আয়ের কারণে সামগ্রিক আয়ে টেসলাকে ছাড়িয়ে গেছে চীনা প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন  ইলন মাস্কের ওপেনএআই কেনার চেষ্টা ব্যর্থ, স্যাম অল্টম্যানের কটাক্ষ