ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

দেশীয় চাহিদা মিটিয়ে ভবিষ্যতে রপ্তানি হবে এলএসডি ভ্যাকসিন: প্রাণিসম্পদ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 572

ছবি: সংগৃহীত

গবাদি পশুর জন্য মারাত্মক সংক্রামক রোগ লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ভ্যাকসিন ভবিষ্যতে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, খামারিদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশেই টিকার উৎপাদন জোরদার করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  চীনের বাজারে যাবে চাঁপাইনবাবগঞ্জের আম, রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার

তিনি বলেন, “এলএসডি একটি আন্তঃসীমান্তীয় রোগ। এটি শুধু পশুর নয়, বরং মানুষও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবাদিপশুর ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করা জরুরি, যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।”

সরকার গবেষণা ও পরীক্ষাগারগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে নতুন রোগ-জীবাণুর আক্রমণ বাড়ছে। এজন্য বিজ্ঞানীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতকে আরও নিরাপদ করা যায়।”

বক্তারা জানান, প্রতি বছর লাম্পি স্কিন ডিজিজ প্রাণিসম্পদ খাতে বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে। বিদেশি ভ্যাকসিনের উচ্চমূল্য এবং স্বল্পপ্রাপ্যতার কারণে বিএলআরআই উদ্ভাবিত টিকাটি দেশে স্বল্পমূল্যে সহজলভ্য করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

দেশীয় চাহিদা মিটিয়ে ভবিষ্যতে রপ্তানি হবে এলএসডি ভ্যাকসিন: প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

গবাদি পশুর জন্য মারাত্মক সংক্রামক রোগ লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ভ্যাকসিন ভবিষ্যতে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, খামারিদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশেই টিকার উৎপাদন জোরদার করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ভারতে মাছ রপ্তানি স্থগিত রেখেছে বাংলাদেশী ব্যবসায়ীরা