ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

মুলতানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 486

ছবি সংগৃহীত

পাকিস্তানের মুলতান শহরের হামিদপুর কানোরা এলাকায় একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। গত সোমবার (২৭ জানুয়ারি) সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, ট্যাঙ্কারটি মুহূর্তেই ভেঙে ছড়িয়ে পড়ে আবাসিক এলাকায়, সঙ্গে আগুনের লেলিহান শিখা।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বিস্ফোরণে অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে, এবং ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, হতাহতের মধ্যে দুই নারী এবং একটি শিশুও রয়েছে। প্রাথমিকভাবে পাঁচজন নিহত হওয়ার খবর মিললেও পরে একজন আহত ব্যক্তি মারা যান।

আরও পড়ুন  ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ১৯৫ জন

দুর্ঘটনার পর এলাকা থেকে উদ্ধারকাজ চলছে এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণে গবাদিপশুরও বড় ধরনের ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মুলতানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১

আপডেট সময় ০১:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

পাকিস্তানের মুলতান শহরের হামিদপুর কানোরা এলাকায় একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। গত সোমবার (২৭ জানুয়ারি) সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, ট্যাঙ্কারটি মুহূর্তেই ভেঙে ছড়িয়ে পড়ে আবাসিক এলাকায়, সঙ্গে আগুনের লেলিহান শিখা।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বিস্ফোরণে অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে, এবং ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, হতাহতের মধ্যে দুই নারী এবং একটি শিশুও রয়েছে। প্রাথমিকভাবে পাঁচজন নিহত হওয়ার খবর মিললেও পরে একজন আহত ব্যক্তি মারা যান।

আরও পড়ুন  পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১