ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খামেনির উত্তরসূরি কে? আলোচনায় ছেলে মোজতবা খামেনি ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব ইউক্রেনের আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নেপালে জেন-জি প্রজন্মের জোয়ার; নতুন রাজনৈতিক শক্তির উত্থানে রায় দিচ্ছে ভোটাররা আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা, আটক ১ ভারত মহাসাগরে ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার দুবাই পালাতে চড়া খরচ!
অপরাধ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৯ জন গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 164

ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল ৪৭ কেজি ৭৬০ গ্রাম গাঁজা ও ১৩ হাজার ৭৪৮ পিস ইয়াবা।

আরও পড়ুন  জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, রাজধানীতে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ডিএমপি। এ ধরনের পদক্ষেপে মাদক কারবারিদের দৌরাত্ম্য কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

অপরাধ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৯ জন গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল ৪৭ কেজি ৭৬০ গ্রাম গাঁজা ও ১৩ হাজার ৭৪৮ পিস ইয়াবা।

আরও পড়ুন  মুর্শিদাবাদে উত্তেজনা অব্যাহত, সহিংসতায় নিহত ৩, গ্রেপ্তার ২০০ জন