ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ! ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে , শি জিনপিংকে ট্রাম্পের চিঠি বিশ্বকে বিপদমুক্ত করতে রুশ-চীন জোট ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী স্পেনের নজিরবিহীন ঘোষণা: ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শুরু নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু যাত্রাবাড়ীতে তরুণীর অভিযোগে ধরা পড়ল সিরিয়াল প্রতারক আলবেনিয়া—ইউরোপের লুকানো সৌন্দর্য ও ইতিহাসের দেশ বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা ৫ লাখ পদে নিয়োগ ও পেপাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

বান্দরবানে রাতে ইটভাটা থেকে দুই শ্রমিক নিখোঁজ,

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 408

ছবি: সংগৃহীত

বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকায় এএইচএন পুরনো ইটভাটা থেকে দুই শ্রমিকের রহস্যজনক নিখোঁজের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিখোঁজরা হলেন—আমিরাবাদের সুখছড়ি এলাকার তপন দাশ (৬৫) এবং সদর উপজেলার বালাঘাটা এলাকার জয় নাথ (৫৫)। তারা দুজনেই ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন  শ্যামপুরে আরআরএম স্টিল মিলে ভয়াবহ দুর্ঘটনা, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন রাতে বাজার থেকে ফিরে নিজ নিজ কক্ষে অবস্থান করেন তপন ও জয় নাথ। তবে দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা খোঁজ নিতে গেলে কক্ষ খালি পান। এরপর শুরু হয় খোঁজাখুঁজি, কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

ইটভাটার কর্মচারী সুনীল দাশ বলেন, “বাজার থেকে ফেরার পর আমি রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। পরে খাবার নিয়ে রুমে গিয়ে দেখি তারা নেই। তপন দাশের ফোনে কল দিলে এক অচেনা ব্যক্তি রিসিভ করে জানায়, ‘তারা আশপাশেই আছে, ইটভাটার বিষয়ে আলোচনা চলছে।’ কিছুক্ষণের মধ্যেই ফোনটি বন্ধ হয়ে যায়।” তিনি জানান, ঘটনাস্থলের কাছেই কয়েকটি পায়ের ছাপ পাওয়া গেছে।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, “স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাদের পাওয়া যায়নি। নেওয়ার পথে ঝিড়ির পাশে পায়ের ছাপ দেখা গেছে। তবে কারা নিয়ে গেছে, তা জানা যায়নি।”

ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ বলেন, “আমাদের কারও সঙ্গে কোনো বিরোধ নেই, লেনদেন নিয়েও কোনো সমস্যা নেই। তাই কারা এ কাজ করেছে, তা আমরা বুঝতে পারছি না।”

বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, শ্রমিক দুজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে তারা সত্যিই অপহৃত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেন, “অপহরণের খবর পেয়ে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারা এ ঘটনার সঙ্গে জড়িত।”

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে রাতে ইটভাটা থেকে দুই শ্রমিক নিখোঁজ,

আপডেট সময় ০১:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকায় এএইচএন পুরনো ইটভাটা থেকে দুই শ্রমিকের রহস্যজনক নিখোঁজের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিখোঁজরা হলেন—আমিরাবাদের সুখছড়ি এলাকার তপন দাশ (৬৫) এবং সদর উপজেলার বালাঘাটা এলাকার জয় নাথ (৫৫)। তারা দুজনেই ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন  বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ এর দুই সন্ত্রাসী আটক