ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য : আসিফ নজরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 437

ছবি সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজারো মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। ভয়াবহ এই মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য ও অপরিহার্য। তিনি জানান, সেই বিচার প্রক্রিয়ার শুরু থেকেই সরকার অটল রয়েছে এবং এর অগ্রগতিতেও সন্তুষ্ট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  তদন্ত অসম্পূর্ণ, ফাইয়াজের মামলায় পদক্ষেপ নিতে পারছে না মন্ত্রণালয় : আসিফ নজরুল

আইন উপদেষ্টা আরও জানান, ট্রাইব্যুনাল-২ এর নতুন ভবনের কাজ শেষ হয়েছে এবং অচিরেই সেখানে বিচার কার্যক্রম শুরু হবে। বর্তমান টিনশেড ভবন খালি হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা সম্ভব হবে, যা গুমসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সহায়তা করবে। এ ছাড়া বিচারক, প্রসিকিউশন ও তদন্ত টিম আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অতীতের হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই সরকারের লক্ষ্য।

এর আগে সকাল সাড়ে ৮টায় ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ শীর্ষ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য : আসিফ নজরুল

আপডেট সময় ১১:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজারো মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। ভয়াবহ এই মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য ও অপরিহার্য। তিনি জানান, সেই বিচার প্রক্রিয়ার শুরু থেকেই সরকার অটল রয়েছে এবং এর অগ্রগতিতেও সন্তুষ্ট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল