ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

অনুসন্ধান প্রতিবেদন দাখিলে গাফিলতি, দুদকের উপপরিচালক পলাশ সাময়িক বরখাস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 417

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। সময়মতো অনুসন্ধান প্রতিবেদন জমা না দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডকে প্ল্যান অনুমোদনের ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও জাল নথি তৈরির অভিযোগে ২০২৩ সালের নভেম্বর থেকে আহসানুল কবীর পলাশকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেননি এবং সময় বাড়ানোর আবেদনও করেননি।

আরও পড়ুন  পূর্বাচল শহর প্রকল্পে শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ: ৬টি মামলায় চার্জশিট অনুমোদন

এ ঘটনায় দুদকের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুসারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ১৬ জুলাই অনুষ্ঠিত কমিশন সভায় ৪৩(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়মে খোরাকি ভাতা পাবেন। গত ৬ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অনুসন্ধান প্রতিবেদন দাখিলে গাফিলতি, দুদকের উপপরিচালক পলাশ সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০২:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। সময়মতো অনুসন্ধান প্রতিবেদন জমা না দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডকে প্ল্যান অনুমোদনের ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও জাল নথি তৈরির অভিযোগে ২০২৩ সালের নভেম্বর থেকে আহসানুল কবীর পলাশকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেননি এবং সময় বাড়ানোর আবেদনও করেননি।

আরও পড়ুন  পাপনের ৮০০ কোটি টাকার লেনদেন ও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক