ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খামেনির উত্তরসূরি কে? আলোচনায় ছেলে মোজতবা খামেনি ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব ইউক্রেনের আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নেপালে জেন-জি প্রজন্মের জোয়ার; নতুন রাজনৈতিক শক্তির উত্থানে রায় দিচ্ছে ভোটাররা আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা, আটক ১ ভারত মহাসাগরে ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার দুবাই পালাতে চড়া খরচ!

“রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন: নিরাপত্তা জোরদার”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 155

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ থেকে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। এই প্রথম জুলাই গণঅভ্যুত্থানের কোনও মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। রোববার বেলা সাড়ে ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার বিচারকাজ পরিচালনা করবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুনের ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে, এবং এই প্রথম তাকে রাজসাক্ষী হিসেবে হাজির করা হচ্ছে। তবে আজ তার হাতে কোনো হাতকড়া বা মাথায় হেলমেট দেখা যায়নি; সকালেই তাকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন  ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

নিরাপত্তা জোরদার করতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও প্রবেশদ্বারে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আজকের বিচারকাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে, যা নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

গত ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসাথে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৩ আগস্ট দিন ধার্য করা হয়। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে ১০ জুলাই বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

নিউজটি শেয়ার করুন

“রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন: নিরাপত্তা জোরদার”

আপডেট সময় ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ থেকে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। এই প্রথম জুলাই গণঅভ্যুত্থানের কোনও মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। রোববার বেলা সাড়ে ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার বিচারকাজ পরিচালনা করবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুনের ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে, এবং এই প্রথম তাকে রাজসাক্ষী হিসেবে হাজির করা হচ্ছে। তবে আজ তার হাতে কোনো হাতকড়া বা মাথায় হেলমেট দেখা যায়নি; সকালেই তাকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন  সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ