ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

সন্ধ্যায় উঠানে হাঁটতে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারাল কিশোর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 1122

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর সাপের কামড়ে মো. তাওসিফ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাওসিফ উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহীমের ছেলে।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল জানান, তাওসিফ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানে থাকা অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেয়। পরে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন  লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ আমিন বলেন, রাত পৌনে ৮টার দিকে কিশোরটিকে হাসপাতালে আনা হয়। আনার পরপরই তাকে চিকিৎসা দেওয়া শুরু করা হয়, কিন্তু কিছুক্ষণ পর সে মারা যায়।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সন্ধ্যায় উঠানে হাঁটতে গিয়ে সাপের কামড়ে প্রাণ হারাল কিশোর

আপডেট সময় ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫