ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 625

ছবি সংগৃহীত

আন্ত:বাহিনী পরিদপ্তর (আইএসপিআর বাংলাদেশ) বিমান বিধস্ত হওয়ার বিষয়টি অবহিত করার পাশাপাশি ক্যাপ্টেন তৌহিদ এর অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়,
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার (২১-৭-২০২৫) বেলা ০১ টা ০৬ মিনিটে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় (যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ এর দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ এ্যাম্বুলেন্স এর সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হচ্ছে। উক্ত অনাকাঙ্খিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায়,সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন  কুয়েত বিমানবন্দরে ক্ষয়ক্ষতির জন্য মার্কিন ক্ষেপণাস্ত্রের ত্রুটিকে দায়ী করল ইরান

সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে ।

উক্ত দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম একাই বিমানে ছিলেন। তিনি কমিশন্ড প্রাপ্ত অফিসার হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মজীবন শুরু করেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। তাঁর এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং এলাকার মানুষজন শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত

আপডেট সময় ০৭:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫