ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 570

ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

আরও পড়ুন  জুলাই হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে: আইন উপদেষ্টা

তিনি বলেন, “মিটফোর্ডে সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”

বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিচার বিলম্বিত হওয়ার দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে তারা কোনোভাবেই দায়িত্বহীন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক এবং সক্রিয়ভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা বারবার অনুরোধ করছি, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। কোনো অপরাধ বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি। তারা দ্রুত ব্যবস্থা নেবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “যদি বাহিনী কঠোর না হতো, তাহলে কীভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা সম্ভব হতো? এমনকি কাঠমান্ডুর বিমানের ঘটনায় যে নারী টেলিফোন করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে যারা সহায়তা করেছে তারাও আইনের আওতায় এসেছে।”

তিনি বলেন, “আমরা অনেক ক্ষেত্রেই দ্রুত অ্যাকশন নিচ্ছি। কোথাও কোথাও দেরি হলেও আমরা কোনো ঘটনাকেই অবহেলা করছি না। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অপরাধ দমন ও বিচারে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

আরও পড়ুন  জাতিসংঘের মানবাধিকার কমিশনারঃ বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড পরিকল্পিত, দায়ীদের অবশ্যই বিচার হবে