ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল

বাংলাদেশকে ভারতের বার্তা: সীমান্ত সুরক্ষায় সব চুক্তি অনুসরণ করা হচ্ছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 331

বাংলাদেশকে ভারতের বার্তা: সীমান্ত সুরক্ষায় সব চুক্তি অনুসরণ করা হচ্ছে

ভারত জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় বেড়া নির্মাণসহ অন্যান্য পদক্ষেপে দুই দেশের সরকার এবং সীমান্ত বাহিনীর মধ্যে স্বাক্ষরিত সব চুক্তি ও প্রোটোকল মেনে চলা হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বার্তা দেয়।

এর আগে, রোববার (১২ জানুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সীমান্তে বিএসএফের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

আরও পড়ুন  ভারতে আটক বিক্ষোভকারীদের মুক্তি চায় জাতিসংঘ

ভারত জানায়, আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও পাচার রোধে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে। এ লক্ষ্যে কাঁটাতারের বেড়া, সীমান্ত বাতি এবং উন্নত প্রযুক্তি স্থাপন করা হচ্ছে। বিশেষ করে গবাদি পশু পাচার রোধে বেড়া নির্মাণের ওপর জোর দেওয়া হয়েছে।

সীমান্ত অপরাধমুক্ত রাখতে দুই দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভারত আশা প্রকাশ করেছে, বাংলাদেশ সব আগের সমঝোতা বাস্তবায়ন করবে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে যৌথ পদক্ষেপ নেবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশকে ভারতের বার্তা: সীমান্ত সুরক্ষায় সব চুক্তি অনুসরণ করা হচ্ছে

আপডেট সময় ১১:৩৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ভারত জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় বেড়া নির্মাণসহ অন্যান্য পদক্ষেপে দুই দেশের সরকার এবং সীমান্ত বাহিনীর মধ্যে স্বাক্ষরিত সব চুক্তি ও প্রোটোকল মেনে চলা হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বার্তা দেয়।

এর আগে, রোববার (১২ জানুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সীমান্তে বিএসএফের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

আরও পড়ুন  ভারত হামলা করতে পারে ২৪ ঘণ্টার মধ্যে, পাকিস্তানের গোয়েন্দা তথ্যের দাবি