ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করল ইরান হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু ক্রোয়েশিয়া সমুদ্র, ইতিহাস আর ইউরোপীয় সৌন্দর্যের দেশ আধুনিক কৃষি ও খাদ্য নিরাপত্তা: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিশেষ রোডম্যাপ দায়বদ্ধতাহীন ভালোবাসার নতুন নাম ‘ন্যানোশিপ’, বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০ ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি

শিক্ষিকার ঘরের মেঝেতে পড়ে ছিল বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 251

ছবি সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরের নয়াটোলা এলাকার একটি বাসা থেকে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন  আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে চুরি করার সময় দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। নিহত বৃদ্ধা তার দূর সম্পর্কের বোন ও গৃহপরিচারিকা বলে স্থানীয়রা জানায়।

নিহত শামসুন্নাহার বেগম (৭৫) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ এলাকার ডাঙারহাট ফকিরপাড়ার মৃত আজাহার আলীর স্ত্রী।

সহকারী শিক্ষিকা রহিলা বেগম বলেন, শামসুন্নাহার দীর্ঘদিন ধরে আমার বাসায় থাকেন। আমি প্রতিদিনের মতো সকালে স্কুলে যাই। আপা (মৃত বৃদ্ধা) একাই বাসায় ছিলেন। দুপুরে টিফিনের সময় বাসায় এসে দরজায় নক করলেও কোনো সাড়া না পেয়ে জানালায় নক করি। কিন্তু তাতেও কোনো সাড়াশব্দ না পেলে পাশের বাসার লোকজনকে ডেকে আনি। এসময় বাইরের থেকে দরজায় সিটকিনি লাগানো দেখতে পাই।

রহিলা বেগম আরও বলেন, আমরা দরজা খুলে ঘরে ঢুকে দেখি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আপা। মাথায় বড় ধরনের জখম। জানি না কীভাবে এমন হলো? কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটাল? তবে বাসার সব আসবাবপত্র তছনছ করা হয়েছে এবং নগদ অর্থ, স্বর্ণালংকার ও এলইডি টিভি চুরি হয়েছে।

নিহতের ছেলে সামসুল বলেন, সকাল ১১টার দিকে মায়ের সাথে মোবাইলে কথা হয়েছে। এসময় তিনি শরীর ভালো নয় বলে জানান। তখন তাকে বাড়িতে চলে আসতে বলি। এতে মা বলে আগামী সোমবার বাড়িতে আসবেন। কিন্তু দুপুর সাড়ে ৩টার দিকে মোবাইলে জানানো হয় মা মারা গেছে। ঘটনাস্থলে এসে মাকে হত্যা করা হয়েছে বলে জানতে পারি তবে এখনো লাশ দেখতে দেয়নি পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশসহ বাসাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিকাল সাড়ে ৪টায় সিআইডির ক্রাইম সিন টিম রংপুর থেকে আসে। তারা আসার পর তদন্ত কার্যক্রম পরিচালনা করে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত মানুষ ভিড় জমিয়েছে ঘটনাস্থলে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষিকার ঘরের মেঝেতে পড়ে ছিল বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

আপডেট সময় ০৪:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

নীলফামারীর সৈয়দপুরের নয়াটোলা এলাকার একটি বাসা থেকে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন  ভারত মহাসাগরে ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার