ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 875

ছবি সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আরও ১৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  হিলি সীমান্তে বিএসএফের বাধায় রেলব্রিজ সংস্কার কাজ স্থগিত

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও পাঁচ শিশু রয়েছে। বিজিবির সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল দল এই ১৫ জনকে আটক করে। তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানানো হয়েছে।

পরে বিএসএফ মহেশপুর ৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগ করে আটক ব্যক্তিদের ফেরত নিতে অনুরোধ জানায়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন খোসালপুর বিওপি এলাকার ৬০/৮৭ সীমান্ত পিলারের কাছে শূন্যরেখায় উভয় দেশের কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকের মাধ্যমে ওই ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর বিজিবি তাদের মহেশপুর থানায় সোপর্দ করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী এবং পাঁচ শিশু রয়েছে। তিনি বলেন, ‘‘আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’’

স্থানীয় সূত্রে জানা যায়, দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাবে অনেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের চেষ্টা চালায়। তবে সীমান্তে নিরাপত্তা জোরদার থাকায় প্রায়ই তারা আটকের মুখে পড়ে এবং বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে ফেরত আসে।

সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। এ নিয়ে বিজিবি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমানো যায়।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

আপডেট সময় ০৩:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আরও ১৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪