ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 643

ছবি: সংগৃহীত

সংস্কার, বিচার ও পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ২টা থেকে সমাবেশের মূলপর্ব শুরু হবে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আরও পড়ুন  আজ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সমাবেশস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সারাদেশ থেকে কয়েক হাজার বাস ভাড়া করা হয়েছে এবং লঞ্চ ও ট্রেনযোগে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, এই মহাসমাবেশের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে।

তিনি বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে আমরা সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছি। মহাসমাবেশে অংশ নেওয়া লাখো মানুষের কণ্ঠে সেই বার্তাই প্রতিফলিত হবে।”

মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এমন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

দলটির নেতারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি। এছাড়াও দেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক সংস্কারে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছে দলীয় সূত্র। তারা আশা করছে, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই মহাসমাবেশ সফল করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

আপডেট সময় ১১:১৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

সংস্কার, বিচার ও পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ২টা থেকে সমাবেশের মূলপর্ব শুরু হবে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আরও পড়ুন  শাহরিয়ার সাম্য হত্যাকাণ্ড: সোহরাওয়ার্দী উদ্যান এখন ‘অপরাধের স্বর্গরাজ্য’: হাসনাত আব্দুল্লাহ