ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ চলছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 397

ছবি সংগৃহীত

জাতীয় জীবনের বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে বসেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজসহ বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা।

আরও পড়ুন  আলোচনার পথেই তৈরি সম্ভব জাতীয় সনদ: আলী রীয়াজ

এই পর্যায়ের আলোচনায় মূলত প্রথম দফার আলোচনায় অমীমাংসিত থাকা সংস্কার প্রস্তাবগুলো পুনরায় উত্থাপন করা হয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার প্রথম পাঁচ দিনে ৯টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে মাত্র দুটি বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও, অধিকাংশ ইস্যুতে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, এই ধাপে মোট ২০টি বিষয়ে আলোচনা করা হবে। তবে প্রয়োজন মনে হলে নতুন ইস্যুও যুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কমিশনের এক কর্মকর্তা বলেন, “আমরা আশা করছি, রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ খসড়া আকারে প্রস্তুত করা সম্ভব হবে।”

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের প্রেক্ষাপটে এই ধরনের সংলাপ আশার আলো দেখালেও, বাস্তব ঐকমত্য গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ চলছে

আপডেট সময় ০৫:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

জাতীয় জীবনের বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে বসেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজসহ বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা।

আরও পড়ুন  সংশোধন উদ্যোগে জনমত বোঝার জন্য জরিপ চালাবে ঐকমত্য কমিশন