ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

জৈন্তাপুরে ১৯ জন নাগরিককে পুশইন করলো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 324

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৯ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন মিনাটিলা বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪শে জুন) আনুমানিক ভোর ৫:০০ ঘটিকায় সময় বিএসএফ ৪ ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবর্তী জৈন্তাপুর কেন্দ্রী গ্রামে ১৯ জন নারীপুরুষ ও শিশুকে পুশইন করে বাংলাদেশে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ, আটক বিজিবির

পরে মিনাটিলা বিওপির টহলটিম তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকলে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং ইতিপূর্বে অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে গমন করেছিলো বলে জানায়।

বিজিবি সূত্রে আরো জানা যায়, আটককৃতদের মধ্যে ৩টি পরিবারে মোট ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ী কুড়িগ্রাম বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৯ জন নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নিকটস্হ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

জৈন্তাপুরে ১৯ জন নাগরিককে পুশইন করলো বিএসএফ

আপডেট সময় ০৩:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৯ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন মিনাটিলা বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪শে জুন) আনুমানিক ভোর ৫:০০ ঘটিকায় সময় বিএসএফ ৪ ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবর্তী জৈন্তাপুর কেন্দ্রী গ্রামে ১৯ জন নারীপুরুষ ও শিশুকে পুশইন করে বাংলাদেশে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  কিছু ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করছে: বিজিবি মহাপরিচালক