ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা বার্মিজ পাইথন উদ্ধার শুটিং সেটে ‘ফোনহীন’ জীবন, ব্যতিক্রমী অক্ষয় খান্না গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: শেখ রবিউল আলম ২৫ এপ্রিল ২০২৬ — আবার কমলো স্বর্ণের দাম ‘নিরুপায় হয়েই জ্বালানির দাম সমন্বয়’: পরিবহনমন্ত্রী শেখ রবিউল কবে কমবে তীব্র লোডশেডিং, সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইরানের ওপর বড় হামলার ছক ইসরায়েলের: যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেতের’ অপেক্ষা কপোতাক্ষ তীরে পর্যটকদের পর্যটককে নির্দয় মারধর: ভিডিও ভাইরালের পর এলাকায় তোলপাড় খেলার মাঝেই না ফেরার দেশে এনেরামো; স্তম্ভিত ফুটবল অঙ্গন সংসদ ও রাষ্ট্রীয় স্থাপনায় উগ্রবাদী হামলার শঙ্কা: দেশজুড়ে হাই অ্যালার্ট

প্রধান বিচারপতির বাসভবন এলাকায় মিছিল-সমাবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 208

ছবি সংগৃহীত

ঢাকা মহানগরীতে প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ ও বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী শনিবার (১৪ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরও পড়ুন  বঙ্গভবনে রোববার শপথ নিচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের প্রধান গেট, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এলাকা।

ডিএমপি জানায়, এসব এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না। জনসাধারণকে আইনশৃঙ্খলা রক্ষা ও জনদুর্ভোগ এড়াতে এই সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা দাবি-দাওয়া আদায় কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। এমন আচরণ নগরবাসীর স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত সৃষ্টি করে, যা আইনত দণ্ডনীয়।

এর আগে গত ৮ জুন আরেকটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ও তার আশপাশের এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল।

জননিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়। কতদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে, তা পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নগরবাসী ও সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

নিউজটি শেয়ার করুন

প্রধান বিচারপতির বাসভবন এলাকায় মিছিল-সমাবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় ০৪:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ঢাকা মহানগরীতে প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ ও বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী শনিবার (১৪ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরও পড়ুন  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ চাকরিচ্যুত কর্মীকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ