ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুদ্ধের উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরে জাহাজডুবি, বহু নাবিক নিখোঁজ কুর্দিদের অতিদ্রুত পক্ষ নির্বাচন করতে বলেছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, জরুরি পদক্ষেপ নিচ্ছে চীন-জাপান খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন কলম্বিয়া: আন্দেস, আমাজন ও ক্যারিবিয়ানের মিলনভূমি ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব ইউক্রেনের আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজস্ব খাতে চাকরির দাবিতে আন্দোলনে ‘তথ্য আপা’দের সরিয়ে দিল পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 153

ছবি সংগৃহীত

রাজস্ব খাতে চাকরির দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রার পর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে। এতে অন্তত ১৫ জন নারী আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে তুললেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

রোববার (১ জুন) সকালে জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে আন্দোলনরত নারীরা। সকাল ১০টা ৩০ মিনিটে তারা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘তথ্য আপা’ প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা করেন। পথে পুলিশের বাধায় কাকরাইল মসজিদ মোড়ে আটকে পড়েন।

আরও পড়ুন  পুলিশের হাতে ভারি অস্ত্র নয়, বিশেষায়িত ইউনিটে থাকবে ভারি মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথমে প্রেসক্লাবের সামনেই পুলিশের বাধায় পড়লেও নারী পুলিশের অনুপস্থিতিতে তারা বাধা অতিক্রম করে কাকরাইলে পৌঁছান। সেখানে নারী পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় বাধা দেওয়া হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং মৃদু লাঠিচার্জের মাধ্যমে তাদের সরিয়ে দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “পরিস্থিতি শান্ত রাখতে কয়েকজন নারীকে প্রিজন ভ্যানে নেওয়া হয়েছিল। পরে তাদের মুক্তি দেওয়া হয়।”

‘তথ্য আপা’ প্রকল্পের অধীনে সারা দেশে প্রায় দুই হাজার নারী কর্মরত। চলমান প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং বেতন-বোনাস কর্তনের প্রতিবাদে তারা গত পাঁচ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

তাদের প্রধান দুটি দাবি হলো তথ্য আপা প্রকল্পের জনবলকে পদ সৃজনের মাধ্যমে সমগ্রেডে নিয়ে এসে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা এবং কাটা বেতন ও ভাতা দ্রুত পরিশোধ করা।

আন্দোলনকারী এক নারী বলেন, “নারীর ক্ষমতায়নে আমরা মাঠে কাজ করেছি বছরের পর বছর। এখন প্রকল্প শেষ হলে সবাই বেকার হয়ে পড়বে। আমাদের দাবি, এই জনবলকে রাজস্ব খাতে নেওয়া হোক।”

পদযাত্রার একপর্যায়ে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইলেও বৈঠক চলায় তারা সাক্ষাৎ পাননি।

বিকেল ৩টা ৪৫ মিনিটে পুলিশ আন্দোলনকারীদের এলাকা ছাড়ার জন্য ১৫ মিনিট সময় বেঁধে দেয়। নির্ধারিত সময়ের পর পুলিশ বলপ্রয়োগ করে তাদের কাকরাইল এলাকা থেকে সরিয়ে দেয়। এরপর আন্দোলনকারীরা আবার জাতীয় প্রেসক্লাবের দিকে ফিরে যান।

তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাবেন। এক কর্মীর ভাষায়, “সারা জীবনের শ্রম যেন কয়েক দিনের মধ্যেই মুছে যাচ্ছে। দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়ব না।”

বর্তমানে আন্দোলনকারীরা প্রেসক্লাব এলাকায় অবস্থান করছেন এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণের প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

রাজস্ব খাতে চাকরির দাবিতে আন্দোলনে ‘তথ্য আপা’দের সরিয়ে দিল পুলিশ

আপডেট সময় ০৮:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

রাজস্ব খাতে চাকরির দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রার পর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে। এতে অন্তত ১৫ জন নারী আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে তুললেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

রোববার (১ জুন) সকালে জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে আন্দোলনরত নারীরা। সকাল ১০টা ৩০ মিনিটে তারা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘তথ্য আপা’ প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা করেন। পথে পুলিশের বাধায় কাকরাইল মসজিদ মোড়ে আটকে পড়েন।

আরও পড়ুন  আইজিপির আহ্বান: পুলিশের ওপর আক্রমণ না করে সহযোগিতা করুন