ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী, সঙ্গে আসছে ২০০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 291

ছবি সংগৃহীত

ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তাঁর সঙ্গে থাকছে প্রায় ২০০ সদস্যের বিশাল ব্যবসায়ী প্রতিনিধিদল। শনিবার (৩১ মে) দুপুরে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন  চীনের পারমাণবিক শক্তি: ৭০ বছরে অর্জিত সাফল্য ও কৌশল

চীনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও এই সফরকে অর্থনৈতিক অগ্রগতির একটি বড় সুযোগ হিসেবে দেখছেন।

জানা গেছে, চীনের বাণিজ্যমন্ত্রী নিজেই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরের অংশ হিসেবে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন।

পরদিন রবিবার প্রতিনিধি দলটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক বিশেষ সেমিনারে অংশ নেবে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সফরের অংশ হিসেবে চীনা প্রতিনিধিরা জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়া তাঁরা বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) ঘুরে দেখবেন এবং সম্ভাব্য বিনিয়োগ সুযোগ সম্পর্কে অবহিত হবেন।

প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে চীনের সরাসরি বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন সহযোগিতার দিকটিতে নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরটি দুই দেশের মধ্যে ব্যবসায়িক, বাণিজ্যিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী, সঙ্গে আসছে ২০০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

আপডেট সময় ০৫:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তাঁর সঙ্গে থাকছে প্রায় ২০০ সদস্যের বিশাল ব্যবসায়ী প্রতিনিধিদল। শনিবার (৩১ মে) দুপুরে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন  চীনের যুগান্তকারী আবিষ্কার: নকলের ভেতর থেকে আসল পারমাণবিক বোমা চিনে ফেলবে AI