ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুদ্ধের উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরে জাহাজডুবি, বহু নাবিক নিখোঁজ কুর্দিদের অতিদ্রুত পক্ষ নির্বাচন করতে বলেছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, জরুরি পদক্ষেপ নিচ্ছে চীন-জাপান খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন কলম্বিয়া: আন্দেস, আমাজন ও ক্যারিবিয়ানের মিলনভূমি ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব ইউক্রেনের আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মিরপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 154

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার অন্তর্গত আহমেদনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধের হাড্ডিপট্টি এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন  চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

ওসি রকিবুল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে আমি নিজে ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছি। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যার পেছনের কারণ ও দায়ীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

দিবালোকে দুই যুবককে এমন নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

মিরপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার অন্তর্গত আহমেদনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধের হাড্ডিপট্টি এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন  পাবনায় পুকুরে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার