ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

বঙ্গোপসাগরে নিম্নচাপ: পটুয়াখালীর ১৭টি অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 347

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং বিরাজমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর ১৭টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নৌ-বন্দর কর্তৃপক্ষ। তবে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী বড় আকারের দোতলা যাত্রীবাহী লঞ্চগুলো যথারীতি চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে আবহাওয়ার পরিবর্তনের আভাস

বৃহস্পতিবার (২৯ মে) সকালে পটুয়াখালী নৌ-বন্দরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

পটুয়াখালী নৌ-বন্দরের সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়া জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর সংকেত জারি রয়েছে। এই সতর্কতার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা এড়াতে জেলার ১৭টি অভ্যন্তরীণ রুটে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে জেলার সব স্পিডবোট চলাচলও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী দোতলা বড় যাত্রীবাহী লঞ্চগুলো যথারীতি চলবে এবং বৃহস্পতিবার বিকেলে এগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এরই মধ্যে সকালে ঢাকা থেকে দুটি দোতলা লঞ্চসহ মোট সাতটি লঞ্চ পটুয়াখালীতে পৌঁছেছে। এসব লঞ্চ পল্টনে শক্তভাবে বেঁধে রাখা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

এ বিষয়ে রূপসী তুষার লঞ্চের মালিক মো. ছাবু গাজী বলেন, “আজ সকাল থেকে নদীতে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই ৬৫ ফুটের নিচে থাকা আমাদের ছোট লঞ্চগুলো আজ থেকে বন্ধ রাখা হয়েছে এবং নিজস্ব ঘাটে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় চলাচল শুরু হবে।”

অপরদিকে, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অভ্যন্তরীণ রুটের সাধারণ যাত্রীরা। বিশেষ করে যাদের জরুরি প্রয়োজনে যাতায়াতের প্রয়োজন ছিল, তারা বিপাকে পড়েছেন।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ: পটুয়াখালীর ১৭টি অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট সময় ০১:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং বিরাজমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর ১৭টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নৌ-বন্দর কর্তৃপক্ষ। তবে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী বড় আকারের দোতলা যাত্রীবাহী লঞ্চগুলো যথারীতি চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত