ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 573

ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। শনিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকার ফ্লাইওভার ব্রিজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  ১১ অস্ত্র ও বিপুল গুলিসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি সুইচ গিয়ার, একটি ধারালো ছুরি, একটি লোহার রড এবং একটি পাটের রশি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—সারওয়ার (২৪), শাহীন (২৮), তাইজুল ইসলাম তারেক (২১), সাব্বির (২৩), রনি (৩২) এবং ফয়সাল (২৪)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা (দক্ষিণ) ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, “ঢাকা-মাওয়া হাইওয়ে এলাকায় ডাকাতি রোধে আমাদের নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় রাতে টহলের সময় সন্দেহজনকভাবে তাদের অবস্থান লক্ষ্য করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জাম পাওয়া যায়।”

তিনি আরও জানান, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। সারওয়ারের বিরুদ্ধে একটি, তাইজুল ইসলাম তারেকের বিরুদ্ধে দুটি, রনির বিরুদ্ধে দুটি এবং ফয়সালের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক।

আটকদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় ০৪:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। শনিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকার ফ্লাইওভার ব্রিজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  পিলখানা হত্যা মামলা: বিচার কার্যক্রম স্থানান্তরিত হলো কেরানীগঞ্জে