ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুদ্ধের উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরে জাহাজডুবি, বহু নাবিক নিখোঁজ কুর্দিদের অতিদ্রুত পক্ষ নির্বাচন করতে বলেছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, জরুরি পদক্ষেপ নিচ্ছে চীন-জাপান খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন কলম্বিয়া: আন্দেস, আমাজন ও ক্যারিবিয়ানের মিলনভূমি ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব ইউক্রেনের আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বনানীতে রেডিমিক্স ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 144

ছবি সংগৃহীত

রাজধানীর বনানীতে একটি রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বনানী ফ্লাইওভারের উপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন  আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতরা একটি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগামী একটি রেডিমিক্স ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে যান এবং ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি থামানো হয় এবং চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পরপরই বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে দুর্ঘটনার কারণে বনানী ফ্লাইওভারে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আশপাশের থানায় খোঁজ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, রাজধানীতে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার হার বেড়ে চলেছে। বিশেষত, ভারী যানবাহনের অসতর্ক চালনা এবং ফ্লাইওভারে গতিসীমা না মানার প্রবণতা এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন ট্রাফিক বিশেষজ্ঞরা।

বনানীর এই দুর্ঘটনাও রাজধানীর নাগরিক নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নিউজটি শেয়ার করুন

বনানীতে রেডিমিক্স ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

রাজধানীর বনানীতে একটি রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বনানী ফ্লাইওভারের উপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন  টেইলজি ই-মোটরসাইকেল: আধুনিক যাতায়াতের নতুন দিগন্ত