ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুদ্ধের উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরে জাহাজডুবি, বহু নাবিক নিখোঁজ কুর্দিদের অতিদ্রুত পক্ষ নির্বাচন করতে বলেছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, জরুরি পদক্ষেপ নিচ্ছে চীন-জাপান খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন কলম্বিয়া: আন্দেস, আমাজন ও ক্যারিবিয়ানের মিলনভূমি ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব ইউক্রেনের আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাড্ডায় গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 136

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

দগ্ধরা হলেন- তোফাজ্জল মিয়া (৪৫) তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।

আহতদের প্রতিবেশী মো. শরীফ বলেন, ‘তোফাজ্জল মিয়া একটি সিমেন্ট কারখানায় শ্রমিকের কাজ করেন। রাতে রান্না করার সময় চুলায় দেয়াশলাই জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পরিবারের সবাই হয়। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নিয়ে আসি।’

সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘রাতে বাড্ডা এলাকা থেকে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। আহতদের গড়ে ৩০- ৮০ শতাংশ পুড়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।’

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, আফতাবনগর এলাকায় একটি আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট রওনা হয়। তবে রাস্তাতেই আবার খবর আসে, আগুন নিভে গেছে।

নিউজটি শেয়ার করুন

বাড্ডায় গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জন

আপডেট সময় ০১:০০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫