ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানি হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব ইউক্রেনের আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষণা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নেপালে জেন-জি প্রজন্মের জোয়ার; নতুন রাজনৈতিক শক্তির উত্থানে রায় দিচ্ছে ভোটাররা আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা, আটক ১ ভারত মহাসাগরে ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার দুবাই পালাতে চড়া খরচ! রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

ব্যান্ড ব্যান্ড আওয়ামী লীগ ব্যান্ড শ্লোগানে শাহাবাগ কাঁপাচ্ছে ছাত্র জনতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 150

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পতন হওয়া ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে এই বিক্ষোভ করছেন তারা।

সেখানে বিক্ষোভকারীরা ‘ব্যান্ড ব্যান্ড, আওয়ামী লীগ ব্যান্ড’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন  ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক কর্মসূচিতে শান্তি বজায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়ে শুক্রবার থেকে শাহবাগে অবস্থান নেন ছাত্র-জনতা। তাদের অনেকেই রাতে সেখানেই অবস্থান করেন। সকালে তাদের রাস্তার ওপর শুয়ে বিশ্রাম নিতেও দেখা গেছে।

এদিকে ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবারের মতো আজ শনিবারও সেখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

শুক্রবার বিকাল পৌনে ৫টায় আন্দোলন শুরু হয়। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিকাল ৪টা ৪৫ মিনিটে শাহবাগে গিয়ে অবরোধ শুরু করেন। সারা রাত সেখানে অবস্থান করেন তারা। রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার বিকাল ৩টায় শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

ব্যান্ড ব্যান্ড আওয়ামী লীগ ব্যান্ড শ্লোগানে শাহাবাগ কাঁপাচ্ছে ছাত্র জনতা

আপডেট সময় ০৫:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

রাজধানীর শাহবাগে শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পতন হওয়া ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে এই বিক্ষোভ করছেন তারা।

সেখানে বিক্ষোভকারীরা ‘ব্যান্ড ব্যান্ড, আওয়ামী লীগ ব্যান্ড’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন  বিশ্ব খাদ্য কর্মসূচিতে নিষেধাজ্ঞা তুলে সহায়তা পুনরায় চালু করলো যুক্তরাষ্ট্র