ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস সকল ধরনের বিক্ষোভ নিষিদ্ধ আফগানিস্তানে

রাজশাহীতে ২ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার, একজন পলাতক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 484

ছবি সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চরভুবনপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ২ কেজি ভারতীয় হেরোইনসহ মো. হাসান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামের ঈদগাহ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত হাসান গোদাগাড়ীর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা একই গ্রামের মো. মিজান (৩০) দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হন।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমসি বিওপির একটি টহলদল বিকেলে চরভুবনপাড়া এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অবস্থান নেয়। খবর ছিল, ওই এলাকায় মোটরসাইকেলযোগে মাদক পাচার হতে পারে।

টহলদল গোপনে নজরদারি চালানোর সময় একটি মোটরসাইকেলে দুজনকে আসতে দেখে থামার সংকেত দেয়। কিন্তু তারা সংকেত উপেক্ষা করে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে মো. হাসানকে আটক করতে সক্ষম হয়। পরে তার মোটরসাইকেলের একটি ব্যাগ তল্লাশি করে ২ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, সীমান্তে মাদক, অস্ত্রসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বিজিবির কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পলাতক মিজানকে আটকের জন্য অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে ২ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার, একজন পলাতক

আপডেট সময় ১১:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চরভুবনপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ২ কেজি ভারতীয় হেরোইনসহ মো. হাসান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামের ঈদগাহ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত হাসান গোদাগাড়ীর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা একই গ্রামের মো. মিজান (৩০) দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হন।

আরও পড়ুন  রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ