ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
চাঁদাবাজি-সন্ত্রাসের তালিকা করবে গোয়েন্দা সংস্থা: আইজিপি পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল, সাবেক ৫ মহাপরিচালকও তালিকায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 248

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল, সাবেক ৫ মহাপরিচালকও তালিকায়

গুম ও জুলাইয়ের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আজাদ মজুমদার জানান, পাসপোর্ট অফিসের বরাত দিয়ে জানা গেছে, গুম ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত ২২ জন এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডে অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, তালিকাভুক্তদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পাঁচ মহাপরিচালক রয়েছেন। তাঁদের মধ্যে আকবর হোসেন, সাইফুল আবেদীন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং হামিদুল হকের নাম উল্লেখযোগ্য।

আরও পড়ুন  শেখ হাসিনাসহ দুই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের সমন, পত্রিকায় বিজ্ঞপ্তি জারি

এছাড়া পাসপোর্ট বাতিলের তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, হাছান মাহমুদ, আসাদুজ্জামান খান, মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী, নসরুল হামিদ, মোহাম্মদ এ আরাফাত, শামীম ওসমান, মৃণাল কান্তি দাস, ইলিয়াস মোল্লা, বেনজির আহমেদ, মাইনুল হোসেন খান, ওয়াকিল উদ্দিন এবং সোলাইমান সেলিম। তালিকায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামও অন্তর্ভুক্ত।

প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল নিয়ে ভারত সরকারকে জানানো হয়েছে কি না এই প্রশ্নে উপ-প্রেস সচিব জানান, “ভারত সরকার ইতিমধ্যে জানে যে তার (শেখ হাসিনা) পাসপোর্ট বাতিল হয়েছে। এ কারণে তাঁকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে।” তিনি আরও বলেন, “তালিকায় কারা রয়েছেন, তা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা সম্ভব নয়। তবে অভিযুক্তদের বিষয়ে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল, সাবেক ৫ মহাপরিচালকও তালিকায়

আপডেট সময় ০১:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

গুম ও জুলাইয়ের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আজাদ মজুমদার জানান, পাসপোর্ট অফিসের বরাত দিয়ে জানা গেছে, গুম ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত ২২ জন এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডে অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, তালিকাভুক্তদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পাঁচ মহাপরিচালক রয়েছেন। তাঁদের মধ্যে আকবর হোসেন, সাইফুল আবেদীন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং হামিদুল হকের নাম উল্লেখযোগ্য।

আরও পড়ুন  শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পরবর্তী শুনানি ৭ জুলাই