ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব, ভবিষ্যত পরিস্থিতি উদ্বেগজনক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 433

লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব, ভবিষ্যত পরিস্থিতি উদ্বেগজনক

লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা শুরুতে মাত্র ২০ একর এলাকায় সীমাবদ্ধ থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা ১২০০ একর পর্যন্ত বিস্তৃত হয়। আগুনের ভয়াবহতা এমনই যে, স্থানীয় প্রশাসন আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় দাবানল প্রথম শনাক্ত হয়। প্রবল বাতাসের (৮০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা) সাথে শুষ্ক আবহাওয়ার মিলনে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। ফলে পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে গেছে, যা উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে।

আরও পড়ুন  লস অ্যাঞ্জেলেসে জমকালো আয়োজনে ১৮তম বাংলাদেশ ডে প্যারেড উজ্জাপন

কর্তৃপক্ষের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে এই দাবানল আরও বিস্তৃত হতে পারে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ জিম ম্যাকডোনেল জানিয়েছেন, রাতের বেলায় বাতাসের তীব্রতার কারণে আগুন আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। উদ্ধারকর্মীদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সড়কগুলো ফাঁকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় দমকল বাহিনী এবং রেসকিউ টিম নিরলসভাবে কাজ করছে। তবে কঠিন ভূপ্রকৃতি এবং তীব্র আগুনের কারণে উদ্ধার অভিযান চালানো ক্রমেই চ্যালেঞ্জ হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব, ভবিষ্যত পরিস্থিতি উদ্বেগজনক

আপডেট সময় ০১:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা শুরুতে মাত্র ২০ একর এলাকায় সীমাবদ্ধ থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা ১২০০ একর পর্যন্ত বিস্তৃত হয়। আগুনের ভয়াবহতা এমনই যে, স্থানীয় প্রশাসন আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় দাবানল প্রথম শনাক্ত হয়। প্রবল বাতাসের (৮০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা) সাথে শুষ্ক আবহাওয়ার মিলনে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। ফলে পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে গেছে, যা উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে।

আরও পড়ুন  লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩ পুলিশ কর্মকর্তা