ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মে মাসেই আসতে পারে ঘূর্ণিঝড়, শিলা-বজ্রসহ কালবৈশাখীর আশঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 271

ছবি: সংগৃহীত

টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও দেশের ওপর গরমের প্রভাব এখনো টিকে আছে। দেশের অনেক অঞ্চলে তাপমাত্রা এখনো ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। এই অবস্থার মধ্যেই চলতি মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশজুড়ে কালবৈশাখী, বজ্রঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এই মাসে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে ১ বা ২টি নিম্নচাপে পরিণত হয়ে পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন হালকা ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

আরও পড়ুন  বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'শক্তি'-র সম্ভাবনা, খুলনা-পশ্চিমবঙ্গ উপকূল সবচেয়ে ঝুঁকিতে

বৃষ্টিপাত নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে, যা নদ-নদীর পানি সমতলে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের নদীগুলোতে পানি সমতল সময়বিশেষে বেড়ে যেতে পারে।

তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩ দিন মৃদু (৩৬-৩৭.৯° সে.), মাঝারি (৩৮-৩৯.৯° সে.) এবং ১ থেকে ২ দিন তীব্র (>৪০° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

এদিকে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সব মিলিয়ে মে মাসে আবহাওয়ার বৈচিত্র্য থাকবে বেশ উল্লেখযোগ্য। জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

মে মাসেই আসতে পারে ঘূর্ণিঝড়, শিলা-বজ্রসহ কালবৈশাখীর আশঙ্কা

আপডেট সময় ০২:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও দেশের ওপর গরমের প্রভাব এখনো টিকে আছে। দেশের অনেক অঞ্চলে তাপমাত্রা এখনো ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। এই অবস্থার মধ্যেই চলতি মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশজুড়ে কালবৈশাখী, বজ্রঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এই মাসে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে ১ বা ২টি নিম্নচাপে পরিণত হয়ে পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন হালকা ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

আরও পড়ুন  অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড় আলফ্রেড, সীমাহীন ক্ষয়ক্ষতি সম্মুখীন উপকূলীয় অঞ্চল