ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম :
এনসিপির কর্মসূচিতে বিস্ফোরণ; পুলিশের তদন্ত কমিটি গঠন শেষ মুহূর্তের গোলে পর্তুগালের বিদায়, শেষ আটে স্পেন ফের মেলোনিকে খোঁচা দিলেন ট্রাম্প কলকাতায় জীবিত মুসলিম কিশোরীকে বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল: পুলিশ সাভারের ককটেল বিস্ফোরণে প্রশাসনের ইন্ধনের অভিযোগ নাহিদ ইসলামের সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত ৩ বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত শতাধিক ব্রাজিলের হারে কুষ্টিয়া-হবিগঞ্জে দুই যুবকের আত্মহত্যা, তদন্তে পুলিশ বাবার মতো বেতনের অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী—বললেন স্বাস্থ্যমন্ত্রী”

শেষ মুহূর্তের গোলে পর্তুগালের বিদায়, শেষ আটে স্পেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শেষ মুহূর্তে মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে ইউরো চ্যাম্পিয়নরা। ফলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘোষিত শেষ বিশ্বকাপ অভিযান শেষ হয় শেষ ষোলোর বাধাতেই।

মঙ্গলবার, ৭ জুলাই অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। অষ্টম মিনিটেই দানি অলমোর দারুণ থ্রু পেয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন মিকেল ওইয়ারজাবাল। তবে সামনে শুধু গোলরক্ষক থাকলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

আরও পড়ুন  জাতিসংঘে পাশ্চাত্যের দ্বিচারিতার সমালোচনা করলেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ

এর চার মিনিট পর সুযোগ আসে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে। বক্সের ডান দিক থেকে নেওয়া তার জোরালো শট সহজেই রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।

১৬তম মিনিটে টানা দুটি দুর্দান্ত সেভ করে পর্তুগালকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক দিয়োগো কস্তা। প্রথমে লামিন ইয়ামালের শট ঠেকানোর পর ফিরতি বলে অ্যালেক্স বায়েনার প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে জোয়াও ফেলিক্সের পাস থেকে বাইসাইকেল কিকে গোলের চেষ্টা করেন রোনালদো। প্রায় ফাঁকা পোস্ট লক্ষ্য করে নেওয়া সেই শটও ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন উনাই সিমন। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পর পর্তুগালও গোলের খুব কাছে পৌঁছে যায়। নুনো মেন্দেসের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর চোট পেয়ে মাঠ ছাড়তে হলে পর্তুগালের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায় তার বিদায়।

৭২তম মিনিটে স্পেন ফ্রি-কিক থেকে আরেকটি ভালো সুযোগ তৈরি করলেও ইয়ামালের শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন দিয়োগো কস্তা।

তবে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেন মিকেল মেরিনো। ফ্রি-কিক থেকে ফেরত আসা বলে টরেসের বাড়ানো পাস পেয়ে নিচু ও জোরালো শটে বল জালে পাঠান তিনি। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

যোগ করা সময়ে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল পর্তুগাল। বের্নার্দো সিলভার হেড লক্ষ্যভ্রষ্ট হলে শেষ আশা ফুরিয়ে যায় তাদের। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে স্পেন, আর শেষ বিশ্বকাপ অভিযানে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দল পর্তুগালকে।

নিউজটি শেয়ার করুন

শেষ মুহূর্তের গোলে পর্তুগালের বিদায়, শেষ আটে স্পেন

আপডেট সময় ০৮:৫১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শেষ মুহূর্তে মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে ইউরো চ্যাম্পিয়নরা। ফলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘোষিত শেষ বিশ্বকাপ অভিযান শেষ হয় শেষ ষোলোর বাধাতেই।

মঙ্গলবার, ৭ জুলাই অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। অষ্টম মিনিটেই দানি অলমোর দারুণ থ্রু পেয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন মিকেল ওইয়ারজাবাল। তবে সামনে শুধু গোলরক্ষক থাকলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

আরও পড়ুন  হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে