ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ: ভ্যানচালক আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 116

ছবি সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে চলন্ত ভ্যানে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (৮ জুন) দুপুর একটার দিকে পবা উপজেলার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে রাজশাহী-নগাঁ মহাসড়কে এই ঘটনা ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে দুয়ারি এলাকার ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথিমধ্যে ওই ভ্যানচালক শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ করা হয়। শিশুটি এতে আপত্তি জানালেও পথিমধ্যে আরও কয়েকবার একই ধরনের আচরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার বাবা ও স্বজনদের অবগত করে।

আরও পড়ুন  রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

এই ঘটনা জানার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ভ্যানচালককে আটক করে মারধর করেন, যার ফলে তিনি আহত হন। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই সময় পুলিশ ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

পবা থানার ওসি আব্দুল হামিদ জানান, এই ঘটনার প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক দেখানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ: ভ্যানচালক আটক

আপডেট সময় ০৭:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে চলন্ত ভ্যানে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (৮ জুন) দুপুর একটার দিকে পবা উপজেলার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে রাজশাহী-নগাঁ মহাসড়কে এই ঘটনা ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে দুয়ারি এলাকার ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথিমধ্যে ওই ভ্যানচালক শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ করা হয়। শিশুটি এতে আপত্তি জানালেও পথিমধ্যে আরও কয়েকবার একই ধরনের আচরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার বাবা ও স্বজনদের অবগত করে।

আরও পড়ুন  বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান