ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাউজানে গভীর রাতে দুর্বৃত্তদের তান্ডব; গুলিতে প্রাণ হারালেন যুবক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 145

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে কাউসারুজ্জামান বাবলু নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বিএমও ব্রিকফিল্ড এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত বাবলু পেশায় কৃষক ছিলেন এবং ছোটখাটো ঠিকাদারি ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তিনি দুই কন্যাসন্তানের জনক।

নিহতের বাবা আবুল কালাম সওদাগর জানান, গত রাত ৩টার দিকে এক আত্মীয়সহ নানা বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন বাবলু। পথে বিএমও ব্রিকফিল্ড এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। প্রথমে বাবলুকে এলোপাতাড়ি পিটিয়ে ও মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা।

আরও পড়ুন  খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

গুরুতর আহত অবস্থায় বাবলুকে প্রথমে রাউজানের গহিরা এলাকার একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে এলাকায় অভিযান শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাউজানে গভীর রাতে দুর্বৃত্তদের তান্ডব; গুলিতে প্রাণ হারালেন যুবক

আপডেট সময় ০৫:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের রাউজানে গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে কাউসারুজ্জামান বাবলু নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বিএমও ব্রিকফিল্ড এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত বাবলু পেশায় কৃষক ছিলেন এবং ছোটখাটো ঠিকাদারি ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তিনি দুই কন্যাসন্তানের জনক।

নিহতের বাবা আবুল কালাম সওদাগর জানান, গত রাত ৩টার দিকে এক আত্মীয়সহ নানা বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন বাবলু। পথে বিএমও ব্রিকফিল্ড এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। প্রথমে বাবলুকে এলোপাতাড়ি পিটিয়ে ও মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা।

আরও পড়ুন  অস্ত্র-গুলি ও ককটেলসহ এসআরবির হতে গ্রেফতার এক