ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

আর্জেন্টিনা দলে চোটের ঝড়, মেসি ও দিবালার পর এবার ছিটকে গেলেন মার্তিনেজও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 166

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে চোটের আঘাত নেমে এসেছে। লিওনেল মেসি ও পাওলো দিবালার পর এবার চোটের তালিকায় যুক্ত হলেন লাউতারো মার্তিনেজ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত ইন্টার মিলানের এই স্ট্রাইকার উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না। জাতীয় দলে যোগ দেওয়ার পরও শারীরিক অবস্থা বিবেচনায় স্কোয়াড থেকে সরে দাঁড়াতে হয়েছে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

আরও পড়ুন  মেসির জোড়া গোল ও অ্যাসিস্ট ম্যাজিকে কলাম্বাসকে উড়িয়ে দিলো মায়ামি

মার্তিনেজের অনুপস্থিতিতে অ্যাতলেতিকো মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনের সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ ও থিয়াগো আলমাদাও বিকল্প হিসেবে স্কালোনির পরিকল্পনায় রয়েছেন।

এদিকে, বাঁ ঊরুর চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটি খেলতে পারছেন না মেসি। অন্যদিকে, এএস রোমার মিডফিল্ডার দিবালা বাঁ পায়ের মাংসপেশির চোটে ভুগে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

শুধু মেসি, দিবালা কিংবা মার্তিনেজই নয়, গঞ্জালো মন্তিয়েল ও জোভান্নি লো সেলসোও চোটের কারণে দলের বাইরে। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানোয় স্কালোনির কৌশল সাজাতে হচ্ছে নতুনভাবে।

২২ মার্চ বাংলাদেশ সময় ভোরে মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ বুয়েনস এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। চোটের কারণে বদলে যাওয়া আর্জেন্টিনা দল এই দুই ম্যাচে কেমন পারফরম্যান্স দেখায়, তা নিয়েই এখন দুশ্চিন্তায় আর্জেন্টাইন ভক্তরা।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা দলে চোটের ঝড়, মেসি ও দিবালার পর এবার ছিটকে গেলেন মার্তিনেজও

আপডেট সময় ০২:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বের দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে চোটের আঘাত নেমে এসেছে। লিওনেল মেসি ও পাওলো দিবালার পর এবার চোটের তালিকায় যুক্ত হলেন লাউতারো মার্তিনেজ।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত ইন্টার মিলানের এই স্ট্রাইকার উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না। জাতীয় দলে যোগ দেওয়ার পরও শারীরিক অবস্থা বিবেচনায় স্কোয়াড থেকে সরে দাঁড়াতে হয়েছে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

আরও পড়ুন  এই আর্জেন্টাইন দল মেসিকে ছাড়াও খেলতে অভ্যস্ত: কোচ লিওনেল স্কালোনি