ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডে আবারও বিধ্বস্ত পাকিস্তান, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে কিউইরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 166

ছবি: সংগৃহীত

নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও উড়ন্ত জয় পেয়েছে নিউজিল্যান্ড। মঙ্গলবার (১৮ মার্চ) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। প্রথম ম্যাচের মতো এবারও হতাশ করেছে সফরকারীদের ব্যাটিং।

নেপিয়ারে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৫ ওভারে। টস জিতে ফিল্ডিং নিয়ে কিউই অধিনায়ক ব্রেসওয়েল প্রথমেই চেপে ধরেন পাকিস্তানের ব্যাটসম্যানদের। ইনিংসের শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন সফরকারীরা। দুই ওপেনার ফখর জামান ও মোহাম্মদ হারিস ফেরেন মাত্র ১৯ রানের মধ্যে।

আরও পড়ুন  আফগানিস্তানকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

তবে অধিনায়ক সালমান আগা একপ্রান্ত ধরে রাখেন। তাঁর ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ৪৬ রান। শেষ দিকে শাদাব খানের ১৪ বলে ২৬ এবং শাহিন আফ্রিদির ২২ রানের ছোট ঝড় পাকিস্তানকে এনে দেয় লড়াই করার মতো সংগ্রহ। নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান করে সফরকারীরা।

কিউইদের পক্ষে দুর্দান্ত বোলিং করেন জেকব ডাফি। মাত্র ২০ রানে ২ উইকেট নিয়ে তিনিই পাকিস্তানকে বড় স্কোর থেকে দূরে রাখেন। এছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন বেন সিয়ার্স, জিমি নিশাম এবং স্পিনার ইশ শোধি।

১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর তাণ্ডব চালান টিম সেফার্ট ও ফিন অ্যালেন। ইনিংসের প্রথম ৪২ রানই আসে সাত ছক্কার ঝড়ে। মাত্র ১৬ বলে ৩৮ রান করে আউট হন অ্যালেন। অন্যপ্রান্তে ২২ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন সেফার্ট।

ম্যাচের শেষ দিকে পাকিস্তানি বোলাররা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, তা জয়ের পথে বাধা হতে পারেনি। ১১ বল ও ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। হারিস রউফ পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিলেও তা ছিল শুধু ব্যবধান কমানোর চেষ্টা।

সিরিজের তৃতীয় ম্যাচ আগামী শুক্রবার (২১ মার্চ)। সেই ম্যাচে জিতে সিরিজ বাঁচাতে হলে পাকিস্তানকে ঘুরে দাঁড়াতেই হবে। অন্যদিকে সিরিজ নিজেদের করে নিতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডে আবারও বিধ্বস্ত পাকিস্তান, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে কিউইরা

আপডেট সময় ০১:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫