ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম :
ফের মেলোনিকে খোঁচা দিলেন ট্রাম্প কলকাতায় জীবিত মুসলিম কিশোরীকে বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল: পুলিশ সাভারের ককটেল বিস্ফোরণে প্রশাসনের ইন্ধনের অভিযোগ নাহিদ ইসলামের সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত ৩ বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত শতাধিক ব্রাজিলের হারে কুষ্টিয়া-হবিগঞ্জে দুই যুবকের আত্মহত্যা, তদন্তে পুলিশ বাবার মতো বেতনের অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী—বললেন স্বাস্থ্যমন্ত্রী” অন্যের ওপর নির্ভর নয়, নিজস্ব উদ্যোগেই উন্নয়ন: মির্জা ফখরুল গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

৩৬ বছর পর শেষ ষোলো থেকেই বিশ্বকাপ বিদায় ব্রাজিলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সেলেসাওরা। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে নরওয়ে।

সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের জয়ের নায়ক ছিলেন তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড। শেষ দিকে তার জোড়া গোল এবং গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাজিলের শিরোপা স্বপ্ন থেমে যায়। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ব্রাজিল।

ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ভিএআরের সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড। এরপরও ব্রাজিল একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান তিনি।

আরও পড়ুন  দ্বিতীয়ার্ধে উজবেকিস্তানকে চাপে রেখে দুর্দান্ত প্রত্যাবর্তন, তারেমি ঝড়ে সপ্তমবার বিশ্বকাপের টিকিট পেল ইরান

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। এনড্রিক, ভিনিসিয়ুস জুনিয়র ও রায়ানের সুযোগগুলোও নষ্ট হয়। ৬৭ মিনিটে ইনজুরি কাটিয়ে মাঠে নামেন নেইমার জুনিয়র। তবে আক্রমণে ব্যস্ত ব্রাজিলকে পাল্টা আক্রমণে শাস্তি দেয় নরওয়ে।

৭৯ মিনিটে শেল্ডেরুপের ক্রস থেকে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।

অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। নেইমার স্পট কিক থেকে গোল করে ব্যবধান ২-১ করলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক জয়ের উল্লাসে মেতে ওঠে নরওয়ে।

এই হারে ২০০৬ থেকে ২০২৬—টানা ছয়টি বিশ্বকাপে ইউরোপের কোনো দলের কাছে নকআউট পর্বে হেরে বিদায় নেওয়ার ধারাও অব্যাহত থাকল ব্রাজিলের। অন্যদিকে আগামী ১১ জুলাই মিয়ামিতে কোয়ার্টার ফাইনালে নরওয়ে মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।

নিউজটি শেয়ার করুন

৩৬ বছর পর শেষ ষোলো থেকেই বিশ্বকাপ বিদায় ব্রাজিলের

আপডেট সময় ০৯:০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সেলেসাওরা। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে নরওয়ে।

সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের জয়ের নায়ক ছিলেন তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড। শেষ দিকে তার জোড়া গোল এবং গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাজিলের শিরোপা স্বপ্ন থেমে যায়। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ব্রাজিল।

ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ভিএআরের সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড। এরপরও ব্রাজিল একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান তিনি।

আরও পড়ুন  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ব্যাখ্যা চাইল বিসিবি