ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হাসান আলি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 94

ছবি সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।
ইনিংসের শুরুতেই বল করার সময় মাথায় মারাত্মক আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন পাকিস্তানের অভিজ্ঞ পেসার হাসান আলি। অবশ্য প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে তিনি দ্রুতই মাঠে ফিরে এসেছেন।

আরও পড়ুন  দূর্বার খেলছে দূরন্ত

আজ শনিবার (১৬ মে) টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল। ইনিংসের অষ্টম ওভারে পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে আক্রমণে আসেন হাসান আলি।
ওভারের পঞ্চম বলে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম সোজা একটি ফিরতি ক্যাচ (ককট অ্যান্ড বোল্ড) তুলে দেন। ডান দিকে ডাইভ দিয়ে ক্যাচটি লুফতে গিয়ে পিচের ওপর পড়ে যান হাসান এবং মাথায় প্রচণ্ড আঘাত পান।

আঘাত পাওয়ার পরপরই মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন এই পাকিস্তানি পেসার। দলের ফিজিও ও চিকিৎসকরা দ্রুত মাঠে প্রবেশ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

তবে শারীরিক অস্বস্তি ও সতর্কতা বিবেচনায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে হাসপাতালে পাঠানো হয়। আশার কথা হলো, বড় কোনো জটিলতা না থাকায় ৭ ওভার পরেই তিনি সুস্থ শরীরে আবারও মাঠে ফিরে আসেন।

সিরিজ নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচে উভয় দলেই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ঢাকা টেস্টে ১০৪ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন।

ওপেনার সাদমান ইসলামের জায়গায় আজ টেস্ট অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের এবং পেসার এবাদত হোসেনের বদলে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।

অন্যদিকে, সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামা পাকিস্তান একাদশে তিনটি বড় পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম, পেসার খুররাম শাহজাদ এবং স্পিনার সাজিদ খান। হাসান আলির দ্রুত মাঠে ফেরা পাকিস্তান শিবিরের জন্য স্বস্তির বার্তা এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হাসান আলি

আপডেট সময় ০২:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।
ইনিংসের শুরুতেই বল করার সময় মাথায় মারাত্মক আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন পাকিস্তানের অভিজ্ঞ পেসার হাসান আলি। অবশ্য প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে তিনি দ্রুতই মাঠে ফিরে এসেছেন।

আরও পড়ুন  শেষ ম্যাচের আগে কোচের উদ্বেগ: 'প্রস্তুতি ভালো হয়নি'