ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিলেন হেনরি ক্লাসেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 481

ছবি সংগৃহীত

ওয়ানডে ফরম্যাট থেকে একের পর এক অভিজ্ঞ ও সম্ভাবনাময় ক্রিকেটারের অবসরের ঘোষণা যেন এখন একটি নতুন ধারা হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস এবং স্টিভ স্মিথের পর এবার একই পথে হাঁটলেন গ্লেন ম্যাক্সওয়েল। অথচ এদের কেউই এমন অবস্থায় ছিলেন না যে অবসর নেওয়ার সময় এসে গেছে। তিনজনেরই ফর্ম ছিল এখনও প্রতিযোগিতামূলক। তবুও তারা সরে দাঁড়াচ্ছেন ওয়ানডে ক্রিকেট থেকে।

আরও পড়ুন  ভারতের বিপক্ষে ৩৭১ রান তাড়া করে টেস্ট জিতে ইংল্যান্ডের বাজবল কীর্তি

এই তালিকায় নতুন নাম যুক্ত হলো দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেনের। তবে তিনি শুধু ওয়ানডে নয়, বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকেই। গত বছরই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ক্লাসেন। এবার থামলেন সীমিত ওভারের ক্রিকেটেও। ৩৩ বছর বয়সি এই উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, তিনি এখন পরিবারকে সময় দিতে চান, আর সেই কারণেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন বার্তায় ক্লাসেন লেখেন, “আজকের দিনটা আমার জন্য খুবই আবেগময়। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নিতে সময় লেগেছে অনেক। তবে আমি বিশ্বাস করি, এখন সময় হয়েছে নিজেকে এবং আমার পরিবারকে সময় দেওয়ার।”

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ওয়ানডেতে অভিষেক হয়েছিল হেইনরিখ ক্লাসেনের। একই বছর টি-টোয়েন্টিতেও অভিষেক ঘটে তার। এরপর ২০১৯ সালে খেলেন প্রথম টেস্ট। যদিও টেস্ট ক্যারিয়ার বেশ সংক্ষিপ্ত ছিল মাত্র ৪টি ম্যাচ খেলেই ২০২৩ সালের জানুয়ারিতে সেখান থেকে বিদায় নেন তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি এই দুটি ফরম্যাটে ক্লাসেনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত এই ডানহাতি ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০টি ওয়ানডেতে ২১৪১ রান এবং ৫৮টি টি-টোয়েন্টিতে ১০০০ রান করেছেন। তিনি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন, যদিও সেখানে স্বপ্নভঙ্গ হয় দক্ষিণ আফ্রিকার।

ক্যারিয়ারে কোনো বড় শিরোপা জিততে না পারলেও, ক্লাসেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে ছিলেন নির্ভরতার প্রতীক। তার বিদায়ের মাধ্যমে জাতীয় দল এক অভিজ্ঞ ও শক্তিশালী ব্যাটসম্যানকে হারাল।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার তিন তারকা স্টোইনিস, স্মিথ ও ম্যাক্সওয়েল এখনও ওয়ানডেতে খেলার মতো ফর্মে ছিলেন। তারপরও তারা স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। এটি হয়তো নতুনদের জন্য জায়গা করে দেওয়ার চিন্তা কিংবা ব্যক্তিগত জীবনে অন্য কিছু পরিকল্পনার ফল।

এখন প্রশ্ন উঠছে এই বিদায়গুলো কি ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিচ্ছে? সময়ই হয়তো এর উত্তর দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, ক্লাসেনদের মতো তারকাদের বিদায়ে আন্তর্জাতিক ক্রিকেট এক রকমের শূন্যতার মুখে পড়ছে।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিলেন হেনরি ক্লাসেন

আপডেট সময় ০৪:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

ওয়ানডে ফরম্যাট থেকে একের পর এক অভিজ্ঞ ও সম্ভাবনাময় ক্রিকেটারের অবসরের ঘোষণা যেন এখন একটি নতুন ধারা হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস এবং স্টিভ স্মিথের পর এবার একই পথে হাঁটলেন গ্লেন ম্যাক্সওয়েল। অথচ এদের কেউই এমন অবস্থায় ছিলেন না যে অবসর নেওয়ার সময় এসে গেছে। তিনজনেরই ফর্ম ছিল এখনও প্রতিযোগিতামূলক। তবুও তারা সরে দাঁড়াচ্ছেন ওয়ানডে ক্রিকেট থেকে।

আরও পড়ুন  চ্যাম্পিয়নস ট্রফি: এক নজরে দেখে নিন সকল ম্যাচের সময় সূচি