ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

হঠাৎ টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 505

ছবি সংগৃহীত

শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সফরের আগেই নেতৃত্ব হারাতে পারেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই অধিনায়কের ওপর আর আস্থা রাখতে চাইছেন না ভারতীয় নির্বাচকরা।

সেটা আর দরকার পড়লো না। টেস্ট ফরম্যাট থেকে অবসরই ঘোষণা করে ফেললেন রোহিত। ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলানো এই অধিনায়ক সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত। তবে টেস্ট ছাড়লেও ওয়ানডে ফরম্যাটটা চালিয়ে যেতে চান রোহিত।

আরও পড়ুন  ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘কেমন আছেন সবাই? সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। বড় ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমরা জীবনের সেরা সম্মানগুলোর একটি। এই ভ্রমণে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। নীল জার্সিতে আমি ভারতের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যাব।’

সীমিত ওভারের ক্রিকেটে দারুণ উজ্জ্বল হলেও ক্যারিয়ারের শুরুর দিকে টেস্টে তেমন বড় প্রভাব ছিল না রোহিতের। তবে এরপর নিজেকে ভেঙেছেন। টেস্টেও করেছেন অপরিহার্য।

ভারতের হয়ে ৬৭ টেস্টে ৪ হাজার ৩০১ রান করেছেন রোহিত। ৪০.৫৭ গড়ে নামের পাশে আছে ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফসেঞ্চুরি। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ২১২ রানের।

নিউজটি শেয়ার করুন

হঠাৎ টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মার

আপডেট সময় ১১:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সফরের আগেই নেতৃত্ব হারাতে পারেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই অধিনায়কের ওপর আর আস্থা রাখতে চাইছেন না ভারতীয় নির্বাচকরা।

সেটা আর দরকার পড়লো না। টেস্ট ফরম্যাট থেকে অবসরই ঘোষণা করে ফেললেন রোহিত। ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলানো এই অধিনায়ক সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত। তবে টেস্ট ছাড়লেও ওয়ানডে ফরম্যাটটা চালিয়ে যেতে চান রোহিত।

আরও পড়ুন  আইপিএল পুনরায় শুরুর আগে ধাক্কা দিল্লীর শিবিরে, নেই স্টার্ক-ডু প্লেসিস-ফেরেয়রা