ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিল: দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও বৈচিত্র্যের শক্তি সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি ওজন কমানোর ‘গোপন অস্ত্র’ পর্যাপ্ত ঘুম? দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিয়ামির অতিমানবিক জয় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়া সংগঠনগুলোর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে বিদায়: দায় নিজের কাঁধেই নিলেন শেই হোপ

বরিশালে ট্রাক উল্টে পুকুরে পড়ে প্রাণ গেল ২ জনের, আহত আরও ২১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 186

ছবি সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পুকুরে পড়ে দুজন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের উদ্দেশে যাত্রাকালীন সময়ে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রাকটিতে বামরাইল এলাকার বেদে সম্প্রদায়ের ২৩ জন যাত্রী ছিলেন। তারা বরিশালে যাচ্ছিলেন। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বেপরোয়া গতির ট্রাকটি মহাসড়ক ধরে বরিশালের দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে।

আরও পড়ুন  ডেঙ্গু তাণ্ডব অব্যাহত: ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৪, বরিশালে সর্বোচ্চ

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাক থেকে ২৩ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

চিকিৎসাধীন অবস্থায় দুই জনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, মহাসড়কে ট্রাকের গতি অত্যন্ত বেশি ছিল। ট্রাকটি একটি বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে করে পুরো ট্রাকটি সড়ক ঘেঁষা পুকুরে পড়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার কাজের সময় সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

এই ঘটনায় বেদে সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

বরিশালে ট্রাক উল্টে পুকুরে পড়ে প্রাণ গেল ২ জনের, আহত আরও ২১

আপডেট সময় ০৮:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পুকুরে পড়ে দুজন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের উদ্দেশে যাত্রাকালীন সময়ে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রাকটিতে বামরাইল এলাকার বেদে সম্প্রদায়ের ২৩ জন যাত্রী ছিলেন। তারা বরিশালে যাচ্ছিলেন। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বেপরোয়া গতির ট্রাকটি মহাসড়ক ধরে বরিশালের দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে।

আরও পড়ুন  এজলাসে ঢুকে আদালতের কাজে বাধা, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক