ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন

হজ ব্যবস্থাপনায় আরও সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ: ধর্ম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 366

ছবি সংগৃহীত

বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সাশ্রয়ী করার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “আমরা নিরলসভাবে কাজ করছি। হজ কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা এবং মিডিয়ার সহায়তায় আমরা গত বছরের মতো এ বছরও সফলতা অর্জন করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

আরও পড়ুন  শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান অধ্যাপক ইউনূসের

রোববার (১৩ জুলাই) দুপুর ২টায় বাংলাদেশ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন এবং আগামী মৌসুমের পরিকল্পনা তুলে ধরা হয়।

উপদেষ্টা জানান, ২০২৬ সালের হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী করার লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে হাজীদের জন্য একটি সম্মানজনক, সহজ এবং সেবামূলক হজ নিশ্চিত করা। আমরা ব্যয় কমানোর পাশাপাশি সেবার মান নিয়েও সমানভাবে সচেতন।”

তিনি আরও জানান, ২০২৫ সালের হজে অংশগ্রহণকারী সরকারি ব্যবস্থাপনার ৪,৯৭৮ জন হজযাত্রীকে ফেরত দেওয়া হবে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা।

এ বছর হজ পালনের সময় সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে ৩৪ জন পুরুষ ও ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন অনুযায়ী, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত জটিলতা ও শারীরিক অসুস্থতা।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজ যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে রওনা হয় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন এবং ফিরতি ফ্লাইট শেষ হয়েছে ১০ জুলাই।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হজ কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

হজ ব্যবস্থাপনায় আরও সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সাশ্রয়ী করার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “আমরা নিরলসভাবে কাজ করছি। হজ কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা এবং মিডিয়ার সহায়তায় আমরা গত বছরের মতো এ বছরও সফলতা অর্জন করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

আরও পড়ুন  নির্বাচন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, তবে প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করা: ইইউ রাষ্ট্রদূত