ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণার দাবি নাগরিক পার্টির: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 152

ছবি সংগৃহীত

আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী ও ফ্যাসিস্ট’ দল আখ্যা দিয়ে দ্রুত বিচার এবং দলটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ট্রাজেডি, গুম, ক্রসফায়ার ও ভোট ডাকাতির মতো ভয়াবহ অপরাধের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপি রাজপথে থাকবে। আওয়ামী লীগকে রাজনীতির ময়দান থেকে চিরতরে বিদায় দিতে হবে।”

আরও পড়ুন  আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনকে ঘিরে শাহবাগে এনসিপির আনন্দ মিছিল আজ

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই। আমরা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের মন্তব্য বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং ফ্যাসিবাদের পুনরুত্থানে সহায়ক হয়।”

জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “জুলাই মাসে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক মানদণ্ডে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। এরপরও বিচারিক কার্যক্রমে অগ্রগতি না থাকায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

তিনি আরও জানান, “আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়। এটি একটি সুপরিকল্পিত ফ্যাসিস্ট সংগঠন, যারা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে ধারাবাহিকভাবে জনগণের ওপর জুলুম চালিয়েছে। নির্বাচনের মাধ্যমে নয়, বরং ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমেই এদের পতন ঘটেছে।”

এনসিপি ঘোষণা দিয়েছে, বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এবং দলটির নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনের সময় যারা সহযোগিতা করেছে, তাদেরও নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য গড়ে তোলার আহ্বান জানায় এনসিপি। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত। নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণার দাবি নাগরিক পার্টির: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৪:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী ও ফ্যাসিস্ট’ দল আখ্যা দিয়ে দ্রুত বিচার এবং দলটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ট্রাজেডি, গুম, ক্রসফায়ার ও ভোট ডাকাতির মতো ভয়াবহ অপরাধের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপি রাজপথে থাকবে। আওয়ামী লীগকে রাজনীতির ময়দান থেকে চিরতরে বিদায় দিতে হবে।”

আরও পড়ুন  আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করলো সিএমপি