ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

নতুন সংগঠন থেকে পদত্যাগ: গণতান্ত্রিক ছাত্র সংসদের দুই সমন্বয়ক বিদায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 458

ছবি সংগৃহীত

সদ্য আত্মপ্রকাশ করা ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে এই ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তারা ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, দায়িত্বে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা

পদত্যাগ করা দুইজন হলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব এবং যুগ্ম সদস্য সচিব সালাহউদ্দিন আম্মার। তারা উভয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মেহেদী সজীব এবং ১ নম্বর যুগ্ম সদস্য সচিব হিসেবে সালাহউদ্দিন আম্মারের নাম ঘোষণা করা হয়।

নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের এই সিদ্ধান্ত নেন তারা।

নিউজটি শেয়ার করুন

নতুন সংগঠন থেকে পদত্যাগ: গণতান্ত্রিক ছাত্র সংসদের দুই সমন্বয়ক বিদায়

আপডেট সময় ১০:১৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

সদ্য আত্মপ্রকাশ করা ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে এই ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তারা ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

আরও পড়ুন  রাষ্ট্রপতির পদত্যাগের জন্য প্রস্তুত বঙ্গভবন