ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

জামায়াত আমীরের হুঁশিয়ারি: আজহারুল ইসলামের মুক্তি না দিলে তিন কোটি মানুষকে কারাগারে নেওয়ার প্রস্তুতি নিন!”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 401

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লক্ষ্মীপুরে জামায়াতের গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘‘১৩ বছর ধরে কারাগারে বন্দী থাকা অ্যাটিএম আজহারুল ইসলাম জীবনের সঙ্গে লড়াই করছেন। এই সময়ে তিনি তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুও সহ্য করেছেন।

একজন নিরীহ মানুষের ওপর আর অত্যাচার করবেন না। দয়া করে তাকে এখনি মুক্তি দিন। না হলে বাংলাদেশের তিন কোটি মানুষকে আর সন্ত্রাসী বলে দাগিয়ে, জেলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।’’

আরও পড়ুন  শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা -ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান আওয়ামী লীগ সরকারকে সমালোচনা করে আরও বলেন, ‘‘ক্ষমতায় আসার পর, বিশেষ করে ৫ আগস্টের পর, বাংলাদেশের জামায়াতে ইসলামীকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। এই দলের শীর্ষ ১০ নেতা একে একে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।’’

তিনি যোগ করেন, ‘‘ফ্যাসিবাদকে ছয় মাস আগে সরিয়ে দিলেও আজহারুল ইসলাম এখনও সেই ফ্যাসিবাদের বলি। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু তাকে মুক্তি দেওয়া উচিত।’’

আজহারুল ইসলামের মুক্তি দাবিতে জামায়াতে ইসলামী রাজপথে সোচ্চার হয়ে উঠেছে। দলটির নেতারা আশা করছেন, সরকারের কাছে এই বিষয়টি গুরুত্ব সহকারে নেবে এবং তার মুক্তির ব্যবস্থা করবে।

এটি স্পষ্ট যে, জামায়াতের দাবি শুধু একজন নেতা বা কর্মীর মুক্তি নয়, বরং এটি রাজনৈতিক শিষ্টাচারের প্রতি একটি দৃঢ় আহ্বান।

নিউজটি শেয়ার করুন

জামায়াত আমীরের হুঁশিয়ারি: আজহারুল ইসলামের মুক্তি না দিলে তিন কোটি মানুষকে কারাগারে নেওয়ার প্রস্তুতি নিন!”

আপডেট সময় ০৮:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লক্ষ্মীপুরে জামায়াতের গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘‘১৩ বছর ধরে কারাগারে বন্দী থাকা অ্যাটিএম আজহারুল ইসলাম জীবনের সঙ্গে লড়াই করছেন। এই সময়ে তিনি তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুও সহ্য করেছেন।

একজন নিরীহ মানুষের ওপর আর অত্যাচার করবেন না। দয়া করে তাকে এখনি মুক্তি দিন। না হলে বাংলাদেশের তিন কোটি মানুষকে আর সন্ত্রাসী বলে দাগিয়ে, জেলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।’’

আরও পড়ুন  চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমিরসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল