ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ভিন্ন সাহাবুদ্দিনকে সাবেক রাষ্ট্রপতি ভেবে ভুয়া খবর, অন্তত ২০ গণমাধ্যমে সংসদে ভোটে অলি আহমদকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন বিশ্বসেরা আস্থা তৈরি হলে ভারত সফর: হুমায়ুন কবির ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ ফের বাড়ল স্বর্ণের দাম

ইরানের স্পিকার গালিবাফের সঙ্গে বৈঠক স্পিকার হাফিজ উদ্দিনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 67

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরানে সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ইসলামী পরামর্শ পরিষদের (ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি) স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে স্বাগত জানান।

আরও পড়ুন  ট্রাম্পকে হোয়াইট হাউসেই চাইলেই হত্যা করতে পারে ইরান’

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার হত্যাকাণ্ডের নিন্দা জানান।
একই সঙ্গে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে নিবিড় যোগাযোগের ঐতিহ্য রয়েছে।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা ইরানসহ পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

এ সময় চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন জাতীয় সংসদের স্পিকার। তিনি আশা করেন, সংশ্লিষ্ট সব পক্ষ সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলোর টেকসই সমাধানে এগিয়ে যাবে।

বৈঠকের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরানে পৌঁছায়।
বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের ইসলামী পরামর্শ পরিষদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়েই।

নিউজটি শেয়ার করুন

ইরানের স্পিকার গালিবাফের সঙ্গে বৈঠক স্পিকার হাফিজ উদ্দিনের

আপডেট সময় ০৬:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরানে সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ইসলামী পরামর্শ পরিষদের (ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি) স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে স্বাগত জানান।

আরও পড়ুন  শত্রুর হুমকি মোকাবেলায় ইরানের সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞা