ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

সাবেক ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজার পরিচালনা নিয়ে নানা অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 109

ছবি: সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সম্প্রতি প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলমকে উদ্দেশ করে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে। নিজেকে তার শুভাকাঙ্ক্ষী পরিচয় দেওয়া এক ব্যক্তি চিঠিতে শাহজালাল (রহ.) মাজারকেন্দ্রিক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন।

চিঠিতে দাবি করা হয়েছে, মাজার সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কারণে সারওয়ার আলমের কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একই সঙ্গে মাজার পরিচালনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করা হয়েছে।

চিঠিতে দরগার এক কর্মচারীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, পরিচয় সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং দরগার সম্পত্তি দখলের অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য চিঠিতে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন  সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি

এদিকে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার কথা জানানো হয়।

তবে প্রত্যাহারের কারণ কিংবা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে সরকারি আদেশে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) দায়িত্ব পালনকালে ভেজালবিরোধী অভিযানের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১৮ আগস্ট তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২১ আগস্ট তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

সাবেক ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজার পরিচালনা নিয়ে নানা অভিযোগ

আপডেট সময় ০৭:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সম্প্রতি প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলমকে উদ্দেশ করে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে। নিজেকে তার শুভাকাঙ্ক্ষী পরিচয় দেওয়া এক ব্যক্তি চিঠিতে শাহজালাল (রহ.) মাজারকেন্দ্রিক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন।

চিঠিতে দাবি করা হয়েছে, মাজার সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কারণে সারওয়ার আলমের কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একই সঙ্গে মাজার পরিচালনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করা হয়েছে।

চিঠিতে দরগার এক কর্মচারীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, পরিচয় সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং দরগার সম্পত্তি দখলের অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য চিঠিতে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন  সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রীর ও যুব মহিলা লীগ নেত্রী মোনালিসা ইসলাম গ্রেফতার, ৩ দিনের রিমান্ড মঞ্জুর